অফিসিয়াল নোটিশ ও সার্কুলার

15 টি সর্বমোট
Notice Thumbnail
NOTICE 12 Sep, 2026
নির্বাচনী বিজ্ঞপ্তি-২০২৭

২০২৭-২০২৮ ও ২০২৮-২০২৯ সালের দ্বি-বার্ষিক (২৪ মাস) মেয়াদী পরিচালনা পরিষদের নির্বাচন এতদ্বারা দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সম্মানিত সদস্য/সদস্যাবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৯ আগস্ট, ২০২৬ তারিখে অনুষ্ঠিত অত্র চেম্বারের পরিচালনা পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক ২০২৭-২০২৮ ও ২০২৮-২০২৯ সালের দ্বি-বার্ষিক (২৪ মাস) মেয়াদী পরিচালনা পরিষদের নির্বাচন আগামী  ০৬ ফেব্রুয়ারি, ২০২৭ তারিখ শনিবার অনুষ্ঠিত হবে। যে সকল সম্মানিত সদস্য এখনও ২০২৬ সালের সদস্যপদ নবায়ন করেননি, তাঁদেরকে আগামী ০৮ ডিসেম্বর, ২০২৬ তারিখের মধ্যে তাঁদের স্ব-স্ব সদস্যপদ নবায়ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সদস্যপদ নবায়নের সময় হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর প্রত্যয়নপত্র/ আয়কর রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্রের মূল কপিসহ ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও নবায়ন ফি চেম্বার কার্যালয়ে জমা করতে হবে। এছাড়াও চেম্বারের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে (www.dinajpurchamber.com) প্রয়োজনীয় কাগজপত্র জমা ও নবায়ন ফি পরিশোধ করে ভোটার হওয়া যাবে। এছাড়া বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ এর ১৩.৩ ধারা এবং অত্র চেম্বারের সংঘ স্মারক ও সংঘ বিধির ১৩ ধারা মোতাবেক নির্বাচনের তারিখের পূর্ববর্তী ১২০ (একশত বিশ) দিনের মধ্যে অর্থাৎ ০৮ অক্টোবর, ২০২৬ তারিখের মধ্যে নতুন সদস্য হয়েছেন বা হবেন, কেবলমাত্র তাঁরাই ভোটার হিসেবে গণ্য হবেন। নতুন সদস্যপদ গ্রহণের জন্য চেম্বারের সদস্যভূক্তির ভর্তি ফরম পূরনসহ হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর প্রত্যয়নপত্র/ আয়কর রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্রের মূল কপিসহ ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও নির্ধারিত ফি চেম্বার কার্যালয়ে জমা করতে হবে। এছাড়াও চেম্বারের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে (www.dinajpurchamber.com) সদস্যপদ নিবন্ধন, প্রয়োজনীয় কাগজপত্র জমা ও ফি পরিশোধ করে সদস্যপদ গ্রহণ এবং ভোটার হওয়া যাবে।      (স্বাক্ষরিত)প্রশান্ত কর্মকার শান্তপ্রধান অফিস কর্মকর্তাদিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি

দেখুন
Notice Thumbnail
NOTICE 13 Aug, 2026
বিদ্যুৎ সাশ্রয় উপলক্ষ্যে জরুরি ঘোষণা

আসসালামু আলাইকুম,এতদ্বারা দিনাজপুর চেম্বারের সম্মানিত সদস্য/সদস্যবৃন্দ এবং দিনাজপুর জেলার ব্যবসায়ীবৃন্দকে জানানো যাচ্ছে যে, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল শপিংমল, মার্কেট, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সভাপতি, ডিসিসিআইহেল্পডেস্ক: ০১৩৩০১০০৭১০WhatsApp: ০১৩৩০১০০৭১১

দেখুন
Notice Thumbnail
NOTICE 09 Jul, 2026
২০২৬ সালের সদস্যপদ নবায়ন প্রসঙ্গে

সম্মানিত সদস্য/সদস্যবৃন্দ,আসসালামু আলাইকুম,দিনাজপুর চেম্বারের যে সকল সদস্য এখনও ২০২৬ সালের সদস্যপদ নবায়ন করেননি, তাঁদেরকে নবায়ন করার জন্য অনুরোধ করা হল। সভাপতি, ডিসিসিআইহেল্পডেস্ক: ০১৩৩০১০০৭১০WhatsApp: ০১৩৩০১০০৭১১

দেখুন
Notice Thumbnail
NOTICE 29 Jul, 2026
QR কোডের মাধ্যমে পেমেন্ট প্রসঙ্গে

আসসালামু আলাইকুম,দিনাজপুর চেম্বারের সম্মানিত সদস্য/সদস্যবৃন্দ এখন থেকে QR কোডের মাধ্যমে বিকাশ/নগদ/রকেট/ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ থেকে নতুন সদস্য ফি, নবায়ন ফি ও অন্যান্য ফি পেমেন্ট করতে পারবেন।এছাড়া শীঘ্রই চেম্বারের ওয়েবসাইট থেকে অনলাইনে পেমেন্ট করা যাবে। সভাপতি, ডিসিসিআইহেল্পডেস্ক: ০১৩৩০১০০৭১০WhatsApp: ০১৩৩০১০০৭১১

দেখুন
Notice Thumbnail
NOTICE 14 Aug, 2026
চেম্বার প্রেসিডেন্টের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা

আসসালামু আলাইকুম, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চেম্বার সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক স্বস্ত্রীক দিনাজপুর থেকে রাজশাহী যাওয়ার পথে বাড়াই নামক স্থানে সকাল ৬ টায় (১৩ আগস্ট) মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং বর্তমানে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থী। মহান রব্বুল আলামীন যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করে স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করেন - আমিন। পরিচালনা পর্ষদের পক্ষে- মোঃ আখতারুজ্জামান জুয়েলসভাপতি (ভারপ্রাপ্ত) ওসিনিয়র সহ-সভাপতিদিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি

দেখুন
Notice Thumbnail
NOTICE 04 Aug, 2026
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস” এ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা…..পরিচালনা পর্ষদদিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি

দেখুন
Notice Thumbnail
NOTICE 21 Jul, 2026
‘শোক সংবাদ’

দিনাজপুর চেম্বারের সম্মানিত সদস্য ও রাসেল ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ ফেরদৌস জামান রাসেলের পিতা জামাল মেটালের স্বত্বাধিকারী শাহ জামাল গত ২০.০৭.২০২৬ তারিখ রাত ৯টায় চেকআপ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রজিউন)।মরহুমের জানাজার নামাজ অদ্য (২১.০৭.২০২৬) বাদ জোহর (২টায়) চুড়িপট্টি জামে মসজিদে অনুষ্ঠিত হবে, অতঃপর ফরিদপুর কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীকসভাপতি, ডিসিসিআই

দেখুন
Notice Thumbnail
NOTICE 07 Jul, 2026
দিনাজপুর চেম্বারের নতুন ওয়েবসাইট ও ওয়েব এপ্লিকেশন ট্রায়াল আজকে থেকে শুরু

আসসালামু আলাইকুম,সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বহুল প্রতিক্ষিত দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ওয়েবসাইট আজকে ডেমো লঞ্চ করা হয়েছে। অনুগ্রহ করে আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন।উল্লেখ্য যে, এটি নিম্নলিখিত ২টি ওয়েব এড্রেসে এবং পাশাপাশি মোবাইল অ্যাপ ইনস্টল করে দেখা যাবেঃhttps://dinajpurchamber.com https://dinajpurchamber.com.bd  ধন্যবাদ

দেখুন
  • 1
  • 2

সভাপতির মহোদয়ের বাণী

আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক

আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক

সভাপতি

বিসমিল্লাহির রহমানির রহীম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র (DCCI) নব উন্মোচিত ডাইনামিক ওয়েবসাইটে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। বিগত পাঁচ দশকেরও বেশি সময় ধরে আমাদ...

হেল্পলাইন নেটওয়ার্ক

জরুরি সেবা হটলাইন
জরুরি সেবা হটলাইন
জরুরি সেবা হটলাইন নম্বরসমূহ
জরুরি সেবা হটলাইন নম্বরসমূহ